মাটিরাঙ্গায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
রবিবার (১৯ মে) ভোররাতে উপজেলার বর্নাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামশিরা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বেগম (৫৫) ও ছেলে মো. আব্দুল মোমেন (২২)। নিহত আব্দুল মোমেন খাগড়াছড়ি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ভূইয়া জানান, ভোররাতে মাস্টারপাড়া এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় টিনের চালাঘরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন।
তিনি জানান, ভোররাতে সেহেরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবারের সদস্যরা, এ সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে। আহতদের মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed