মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক : তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আক্কাস মাতব্বর (৩৯), এনামুল হক তালুকদার (৪৬), আবদুর রাজ্জাক ভূইয়া (৩৪)।
র্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, আটকৃতরা ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশি পাচারচক্রের সদস্য।
ক্ষুদে বার্তায় বলা হয়, পাঁচ থেকে ছয়টি সিন্ডিকেট ওই ঘটনার শিকার হওয়া বাংলাদেশিদের পাচার করেছিল।
এর আগে মানবপাচারের এ ঘটনায় নোয়াখালীর তিন ভাই ও মাদারীপুরের দুজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
প্রসঙ্গত, গত ৯ মে তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। দুটি নৌকায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইতালি যাচ্ছিলেন। অভিবাসীদের মধ্যে ১৩০ জনই ছিলেন বাংলাদেশি। একটি নৌকা নিরাপদে ইতালি পৌঁছালেও পথিমধ্যে আরেকটি নৌকা ৭০-৮০ জন যাত্রী নিয়ে সাগরে ডুবে যায়। ওই ঘটনার পর থেকে ৩৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed