বিয়ানীবাজারে শিয়ালের কামড়ে আহত ৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে শিয়ালের কামড়ে ৮জন আহত হয়েছেন। আহতদের একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
রোববার সন্ধ্যা রাতে উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহতরা হলেন- বড়গ্রামের নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল মালিক, পাপন দাশ, লুৎফুর আহমদ, কুটু বলাই, নায়েদ আহমদ চৌধুরী, আব্দুর রাজ্জাক ও স্থানীয় পুরাতন জামে মসজিদের ইমাম। আহতদের মধ্যে লুৎফুর আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুবাগ বাজার কমিটির সাধারণ সম্পাদক কমর উদ্দিন চৌধুরী জানান, মাগরিবের নামাজ পড়ে বেরোনোর পর পাগলা শিয়ালের কামড়ে তারা আহত হন।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed