এইচএসসি’র ব্যবহারিক পরীক্ষার সূচি পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান এইচএসসি’র ব্যবহারিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১৫ থেকে ২৩ মে’র মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
আগামী ২৮ মে’র মধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যবহারিকের উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্র বোর্ডে জমা দিতে বলা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে সংশ্নিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ১১ মে থেকে ২১ মে’র মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে আগামী ২৬ মে’র মধ্যে ব্যবহারিকের উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্র বোর্ডে জমা দিতে বলা হয়েছিল।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed