বিশ্বনাথে ২২দিন ধরে গৃহবধু নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থেকে ২২দিন ধরে মনিরা বেগম (৩০) নামের এক সন্তানের জননী নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তারের মেয়ে।
স্বামী পরিত্যক্তা মনিরা বেগম দীর্ঘদিন যাবৎ নিজ পিত্রালয়ে বসবাস করে আসছেন। গত ২০ এপ্রিল বিকেলে উপজেলার তেলিকোনা গ্রামে ছিদ্দেক আলী আহমদ শাহ (র.) মাজারের বার্ষিক উরুসে অংশগ্রহনের জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্ঠা করেন। কিন্ত মোবাইল ফোনটি বন্ধা পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজনদের অবগত করে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
এব্যাপারে শনিবার (১১ মে) বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের বড় ভাই শফিক আলী। ডায়েরী নং-৫২৫।
নিখোঁজের সময় মনিরা বেগমের পড়নে ছিল প্রিন্টের থ্রী পিছ কাপড়, তার উচ্চতা ৫ফুট, শারীরিক গড়ন হালকা-পাতলা, চুলের বর্ণ ও ধরণ কালো, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার ও চোখের বর্ণ কালো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ তার সন্ধান পেলে ০১৭১৫-৯২৮৮০৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ মনিরা বেগমের বড় ভাই শফিক আলী।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed