ওসমানী মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান মিথিলা (২১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে মিথিলার মরদেহ উদ্ধার করা হয়।
মিথিলা ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাঁর বাবা আব্দুল হালিমও চিকিৎসক।
নগরীর বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, সকাল ৬টায় দিকে ফাজিলচিস্ত থেকে ঝুলন্ত অবস্থায় মিথিলার লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পড়ালেখার চাপের কারণে ইসরাত জাহান মিথিলা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed