Main Menu

জাফলংয়ে গৃহবধূর আত্মহত্যা

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের নলজুড়ি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে মমতা বেগম (২৮) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে তার বাবার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মমতা বেগম উপজেলার হাজীপুর এলাকার শিপন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার হাজীপুর গ্রামের ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নলজুড়ি এলাকায় তার বাবা মনোহর আলীর বাড়িতে বেড়াতে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টায় পরিবারের সবার অজান্তে বসতঘরের তীরের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার এসআই জুনেদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed