মালিবাগ কাঁচাবাজারে ২৫০ দোকান ভস্মীভূত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মালিবাগের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াইশ’ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই দোকান দিয়ে যাদের রুটি-রুজি হয়তো তাদের অনেককেই পথে বসতে হতে পারে। বেশিরভাগ দোকানে মজুদকৃত মাছ-আলু-চালসহ মোদি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মালিবাগ বাজার বণিক সমবায় সমিতি জানিয়েছে, প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাজারের পশ্চিম পাশের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোনে জানানো হলে, দ্রুত গতিতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাজারের মাছ বিক্রেতা কাজী সিরাজ বলেন, প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ইলিশ মাছ ছি। সব মাছ পুড়ে গেছে। প্রতিটি মোদি দোকানে ৫০/৬০ লাখ টাকার মালামাল ছিল। প্রায় সব দোকানই পুড়ে গেছে।
মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ২৬০ টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। মাছ, মাংস, ডিম, গুরু, ছাগল, চাল, টিন সবই পুড়ে গেছে। নগদ টাকাও পুড়েছে। অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন নুরুল হক।
এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি ভবনের গোডাউনে আগুন লাগে। পরে রাত ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে।Read More
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More



Comments are Closed