Main Menu

সিলেটে ২৩০ পিস ইয়াবাসহ আটক ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজার থানাধীন আলমপুর থেকে ২৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলমপুর রোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- জকিগঞ্জ উপজেলার মুন্সিপাড়া আইহর গ্রামের মো. ফারুত আহম্মদের ছেলে মো. আব্দুল হালিম (৩০), দক্ষিণ সুরমার মোমিনখলার বশর মিয়ার ছেলে মো. আশরাফ আলী (২৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার মাসুখালি গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে মো. মিজান (৩৫) বর্তমানে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আজমান কমপ্লেক্সের বাসিন্দা ও জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের হাসনুর আহমদের ছেলে মো. ফাহিম (২৩) বর্তমানে আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান- আটককৃত আসামীদের এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed