Main Menu

লন্ড‌নে স্ত্রী‌কে খু‌নের দা‌য়ে স্বামীর ২৬ বছ‌রের জেল

প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে স্ত্রী হত্যার দা‌য়ে সিলেটী এক ব্যক্তিকে ২৬ বছ‌রের কারাদ‌ন্ডে দ‌ন্ডিত ক‌রেছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) এ রায় ঘোষণা করা হয়।

পুর্ব লন্ড‌নে দুই সন্তা‌নের জননী ব্রি‌টিশ বাংলা‌দেশী গৃহবধু না‌জিয়া বেগম‌কে (২৫) হত্যার হত্যার দা‌য়ে তার স্ব‌ামী আনহার আলী‌কে (৩২) ২৬ বছ‌রের কারাদ‌ন্ডে দ‌ন্ডিত ক‌রেন লন্ড‌নের ওল্ড বেইলি আদালত।

না‌জিয়া ও আনহার দম্প‌তির তিন ও পাচঁ বছ‌রের দু‌টি কন্যা সন্তান র‌য়ে‌ছে‌। আনহার ও না‌জিয়া দুজ‌নেই সি‌লে‌টের আদি বা‌সিন্দা। আনহা‌রের গ্রা‌মের বাড়ী সি‌লে‌টের বিশ্বনাথ উপ‌জেলায়।

এ মামলায় রা‌য়ের ব্যাপা‌রে লন্ড‌নে বসবাসরত আনহা‌র আলীর বো‌নের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি এ ব্যাপা‌রে কোন মন্তব্য কর‌তে রা‌জি হননি।

ত‌বে আনহা‌রের কর্মস্থ‌লের সহকর্মী মঞ্জু আহমেদ জানান, আনহার বিনয়ী ও পাচঁ ওয়াক্ত নামাজ পড়‌তেন। কি ক‌রে এরকম একজন মানুষ খুনী হ‌লেন সেটাই ভে‌বে পাই না।

গত বছ‌রের ২২ অ‌ক্টোব‌র এ হত্যাকান্ড সংঘ‌ঠিত হয়।

Share





Related News

Comments are Closed