রোটারি ক্লাবের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেন ক্লাব সদস্যবৃন্দ।
ক্লাবের এই মহতী উদ্যোগের ফলে উক্ত বিদ্যালয়ের ৯ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দও বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সেক্রেটারী ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: আহসান আহমদ খান, রোটা: রেহান উদ্দিন রায়হান, রোটা: মইনুল ইসলাম চৌধুরী, রোটা: ইখতিয়ার আহমদ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed