ব্রাশফায়ারে নির্বাচনি কর্মকর্তাসহ নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক : রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে আব্দুল হান্নান আরব নামে এক প্রিজাইডিং অফিসারসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির নয় মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নির্বাচনী কাজ শেষে সাজেক ইউনিয়নের একটি কেন্দ্র থেকে চাঁদের গাড়িতে করে উপজেলা সদরে ফেরার পথে হামলার শিকার হন তারা।
বাঘাইছড়ির থানার ওসি এমএম মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে আজ রাঙ্গামাটির বাঘাইছড়িসহ সাতটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। এ হামলার দায়িত্ব এখনও স্বীকার করেনি কেউ। প্রশাসনও এখন পর্যন্ত দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed