Main Menu

শাহজালালে ইউএস-বাংলার জরুরি অবতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। বুধবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ এইট কিউ ৪০০ উড়োজাহাজটির পেছনের চাকা ফেটে যাওয়ায় পাইলট এটি জরুরি অবতরণ করান।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ওই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি বিমানের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed