শাবিতে নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন টিম ফ্যালকন
শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট উইমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯’ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগের দল ‘টিম ফ্যালকন’।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফ্লাড লাইটের আলোতে অনুষ্ঠিত এ ফাইনালে ইংরেজি বিভাগের ‘টিম ফ্যালকন’ এবং জিওগ্রাফি বিভাগের দল ‘টিম অরোরা’ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক একমাত্র সংগঠন ‘স্পোর্টস সাস্ট’। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ২উইকেট হারিয়ে ৫৯রান করে দল ফ্যালকন। এর বিপরীতে খেলতে নেমে সব উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে অরোরা। টুর্নামেন্টে ফ্যালকন ২৬ রানে জয় লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হিসেবে পুরস্কার পান ফ্যালকনের কবিতা আক্তার।
ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, ইংরেজি বিভাগের প্রধান হিমাদ্রী শেখড় রায়, ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান, সহকারী প্রক্টর আবু হেনা পহিল, স্পোর্টস সাস্ট এর উপদেষ্টা সহকারী অধ্যাপক মুয়িদ হাসান, সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন, প্রভাষক আশীষ কুমার বণিক, সভাপতি নাইম ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিক আল রশিদ, টুর্নামেন্টের আহ্বায়ক সাদমান মনির অন্তু প্রমুখ।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed