Main Menu

হাবিপ্রবিতে সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি বিজ্ঞপ্তি

বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) এমবিএ (সান্ধ্যকালীন) প্রোগ্রাম এর মে-২০১৯ (১২ব্যাচ) সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রোববার (০৩ মার্চ) এমবিএ (সান্ধ্যকালীন)-এর প্রধান সমন্বয়ক প্রফেসর ড. শেখ মোস্তাক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্র ০৪ মার্চ থেকে আগামী ০৩ এপ্রিল ১৯ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদ বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে রুপালী ব্যাংক, বিশ্ববিদ্যালয় শাখায় ১ হাজার টাকা প্রদানপূর্বক আবেদনপত্র জমা দেয়া যাবে।

ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল সকাল সাড়ে ৯টা সাড়ে হতে ১১টায় এম এ ওয়াজেদ ভবনের ২য় তলায় এবং ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এমবিএ (সান্ধ্যকালীন)-এর কোর্সটি ২২ মাস তথা মোট ৫টি সেমিস্টারে সম্পন্ন হবে৷ সেমিস্টার প্রতি খরচ হবে ১৭ হাজার ৫শ টাকা এবং সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষা সংক্রান্ত যে কোন আইন সংশোধন, সংযোজন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন। ভর্তি সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.hstu.ac.bd) তে পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed