Main Menu

‘বাংলাদেশের গণমাধ্যম অধিকতর স্বাধীনতা ভোগ করছে’

বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা অধিকতর স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাজ্যে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানকে জরিমানাও গুণতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রেস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের গণমাধ্যমের মান ও উৎকর্ষতা যুক্তরাজ্যের পর্যায়ে নিয়ে যেতে চাই। এ জন্য গণমাধ্যমের কাছ থেকে আমরা দায়িত্বশীলতা প্রত্যাশা করি।

এ সময় তথ্যসচিব এম এ মালেক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed