হামহামে দুই বিদেশি পর্যটকের আবর্জনা পরিষ্কার
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করেছেন দুই বিদেশী পর্যটক। বেড়াতে এসে পর্যটন স্পটে আবর্জনা দেখে তারা নিজে থেকেই আবর্জনা পরিষ্কারে হাত লাগান।
নেদারল্যান্ডর দুই পর্যটক লুই ও ডিডারিক গত মঙ্গলবার এ পরিচ্ছন্নতার কাজ করেন।
বিদেশী পর্যটকদের সঙ্গে থাকা ট্যুর গাইড সূত্রে জানা যায়, বেড়াতে এসে হামহাম জলপ্রপাত এলাকায় ফেলে রাখা পলিথিন, চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল দেখে হতাশা ব্যক্ত করেন এই দুই বিদেশি পর্যটক। পরবর্তীতে নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী সময় ধরে হামহামের পরিচ্ছন্নতার পাশাপাশি প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন তারা।
পর্যটকদের সঙ্গে থাকা ইকো ট্যুর গাইড ও ভ্রমণবিষয়ক লেখক শ্যামল দেববর্মা জানান, আমরা সর্বত্র কোনো না কোনোভাবে পরিবেশ দূষণ করছি। অথচ আমাদের একটু সচেতনতায় পরিবেশের ভারসাম্য রক্ষা হতে পারে।
পরিবেশ সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক নূরুল মোহাইমিন মিল্টন বলেন, অবচেতনভাবেই আমরা পরিবেশের অনেক ক্ষতি করে ফেলছি। এসব বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
Related News
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদেরRead More
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual2 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More



Comments are Closed