Main Menu

সৌদি-বাংলাদেশ প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন সেদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ লে. জেনারেল মুতলাক বিন সালিম আল উজাইমিয়া।

Manual3 Ad Code

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মো. নজরুল ইসলাম ও ডিফেন্স এট্যাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফল এই সমঝোতা স্মারক।

Manual3 Ad Code

উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এবং পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিরক্ষা সহযোগিতা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে মর্মে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার ক্ষেত্র উন্নয়ন এবং শক্তিশালীকরণও এই সমঝোতা স্মারকের লক্ষ্য।

Manual8 Ad Code

সৌদি আরব ও বাংলাদেশ এই সমঝোতা স্মারকের আওতায় সামরিক প্রশিক্ষণ, অনুশীলন ও শিক্ষা, সামরিক তথ্য ও গোয়েন্দা, প্রতিরক্ষা শিল্প, সরবরাহ ও রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও দক্ষতা বিনিময়, সামরিক চিকিৎসা ও গবেষণা, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি, সামরিক সদস্য বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা ও জলদস্যু প্রতিরোধ ক্ষেত্রে সহযোগিতা করবে।

সৌদি আরব ও বাংলাদেশ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য বাস্তবায়ন কর্মসূচী গ্রহণ করতে পারবে এবং এই সমঝোতা স্মারক বাস্তবায়নের উদ্দেশে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code