সহস্রাধিক পর্নো সাইট বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার সকালে বিটিআরসি দেশের সব কটি আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) কাছে এই নির্দেশনা পাঠিয়েছে।
বিটিআরসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ইতিমধ্যে বিটিআরসির নির্দেশনা মোতাবেক পর্নো সাইট বন্ধ করতে কাজ শুরু করেছে আইআইজিগুলো।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখতে সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এটাকে স্বাগত জানাই।’
এর আগে বিটিআরসি চার দফায় প্রায় তিন হাজার পর্নো সাইট বন্ধ করার নির্দেশ দেয়।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed