কালীগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাওটানা এলাকার নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত দু’জনই ট্রাকের চালক ও হেলপার।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি অহিদুজ্জামান বলেন, নাওটানা এলাকায় নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আর ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কাভার্ডভ্যানটির চালককে আটকের চেষ্টা চলছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed