এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শনিবার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে।
সারাদেশের ২৮ হাজার ৬৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী (১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছেলে ও ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন মেয়ে) ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
তাদের মধ্যে ১৭ লাখ ১০২ জন আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, ৩ লাখ ১০ হাজার ১৭২ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও ১ লাখ ২৫ হাজার ৫৯ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তিমূলক পরীক্ষায় বসছে।
গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন এবং প্রতিষ্ঠানের সংখ্যা ১৩১টি বৃদ্ধি পেয়েছে।
দেশের পাশাপাশি বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে মোট ৪৩৪ জন শিক্ষার্থী।
লিখিত পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।
পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। সেই সাথে কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না এবং বাইরের কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed