Main Menu

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার লোহাগড়া এলাকায় সোমবার দিবাগত রাত ১১টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের ছাত্র ও লোহাগাড়ার পূর্বকলাউজানের মৃত মাওলানা ওসমানের বড় ছেলে হামিদ হাসান মিশকাত (২২) এবং মিশকাতের বন্ধু মো. রিকু (২০)। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।

সূত্র জানায়, দুই বন্ধু লোহাগাড়া থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরে যাবার পথে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় রিকু। আর মিশকাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ কর্মী মিশকাতের বন্ধু মাঈনুদ্দীন হাসান জানান, দুর্ঘটনা পর আহত মিশকাতকে প্রথমে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে মিশকাত মারা যান। এর আগে ঘটনাস্থলেই রিকু নিহত হন। বর্তমানে দুজনের লাশ চমেক হাসপাতালে রয়েছে।

Share





Related News

Comments are Closed