সুনামগঞ্জে মদের চালানসহ মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিদেশি মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সেনু মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সেনু সুনামগঞ্জ সদর উপজেলার নৈগাঙ্গ হরিণাপাটি গ্রামের মৃত শরীফ আলীর ছেলে।
র্যাব-৯ সিপিসি ৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের হরিনাপাটি এলাকা থেকে ৪৮ বোতল মদসহ সেনু মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে সুনামগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed