টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার (০৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার সাবরাং খুরেরমুখ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত দুইজনই ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসায়ীরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭) এবং আবুল কালাম (৩৫)। নিহত আব্দুর রশিদ টেকনাফের সাবরাং কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফ এবং আবুল কালাম কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া একটার দিকে টেকনাফ থানার একদল পুলিশ তার নেতৃত্বে সাবরাং খুরেরমুখ এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়েই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। এতে টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ, কনস্টেবল হৃদয় গুলিবিদ্ধ হন।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
Related News
কক্সবাজারে প্রবাসীর স্ত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনাRead More
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী বাবা-ছেলে নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীর নতুন ব্রিজ এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী বাবা-ছেলেRead More



Comments are Closed