জেএসসিতে সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ-৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৭৯.৮২। যা গতবার থেকে ৯.৫৯ শতাংশ কম। গতবার পাশের হার ছিলো ৮৯.৪১।
পাসের হাসের সূচকের মতো এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৬৯৮ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৬শ’৩৫ ও মেয়ে ১ হাজার ৬৩জন।
যা গতবারের তুলনায় ৫৯২৩ টি কম। গতবার জিপিএ-৫ পায় ৭ হাজার ৬শ’ ২১ জন পরীক্ষার্থী।
জিপিএ-৫ ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের পাসকৃতদের মধ্যে ‘এ’ গ্রেডে পাস করেছে ১৪ হাজার ২১৩ জন, ‘এ মাইনাস’ গ্রেডে পাস করেছে ১৫ হাজার ৩৭৭ জন, ‘বি’ গ্রেডে পাস করেছে ২২ হাজার ৮৬৬ জন, ‘সি’ গ্রেডে ৫৩ হাজার ৩৭৯ এবং ‘ডি’ গ্রেডে পাস করেছে ১১ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। এছাড়া কৃতকার্য হতে পারেনি ৩০ হাজার ৮৮ জন এবং ১ জনকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার দুপুর ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।
বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৪৯ হাজার ৯৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ১৯হাজার ৬ জন। এদের মধ্যে ছেলে ৫০ হাজার ৭শ’ ৩৩ ও মেয়ে শিক্ষার্থী ৬৮ হাজার ২শ’৭৩ জন।
বোর্ডে ছেলেদের পাসের হার ৭৯.৪৭ ও মেয়েদের পাসের হার ৮০.০৮।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More



Comments are Closed