Main Menu

জেএসসি-জেডিসি ও প্রাথমিকের ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

এবার পিইসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ, জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। এ ছাড়া জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। শতভাগ পাশের প্রতিষ্ঠান ৪ হাজার ৭৬৯টি।

দুই পরীক্ষা মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ও ১টায় গণশিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করবে। পরে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

গত কয়েক বছর ধরেই পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনীর ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে। সাধারণত ডিসেম্বর শেষে এই ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল ঘোষণা করা হচ্ছে।

গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

Share





Related News

Comments are Closed