সুনামগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলার সদর থানার খাগুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (২১ ডিসেম্বর) রাত পৌণে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার সদর থানার আকিলপুর গ্রামের মৃত কানু পালের ছেলে রানু পাল (২৮) ও দোয়ারাবাজার থানার পানাইল গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে মোঃ শিয়াউস বাদশা (২১)।
উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed