তিনদিন এগিয়ে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের ব্যাংকিং খাতের ক্লোজিং ২৭ ডিসেম্বর করা হবে। বিগত সময়ে ব্যাংক ক্লোজিং ৩০ ডিসেম্বর করা হলেও এবছর তা তিনদিন এগিয়ে আনা হয়েছে। তবে ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর নির্ধারণ করায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চলতি বছরে সব তফসিলি ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।’
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed