তাহিরপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবি
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরকে প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদের কাছে আবেদন করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নজির হোসেন। শনিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে এসে এই আবেদন করেন তিনি।
নজির হোসেন তাঁর আবেদনে অভিযোগ করে বলেন, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর গত ১২ ডিসেম্বর উত্তর বরদল ইউনিয়নের একজন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে চাপ প্রয়োগ করে বাদী বানিয়ে বিশেষ ক্ষমতা আইনে এলাকার ৪৭ জন নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়। ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতাকে থানা থেকে ফোনে হুমকি ধমকী দেয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমতাঅবস্থায় নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশের স্বার্থে ওসিকে প্রত্যাহারের দাবি জানান তিনি।
আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ ও বিভাগীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed