সিলেটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরের তিনটিসহ জেলার ৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। রোববার থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। এর মধ্যে সিলেট নগরের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৩য়, ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর স্ব স্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানগুলোতে ৯ম শ্রেণির ভর্তিতে কোনো ধরনের পরীক্ষায় অংশ নিতে হবে না। জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে ৯ম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান , সিলেট নগরীর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শুধু ছাত্র ৩য়, ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে (প্রভাতি ও দিবা শিফট), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শুধু ছাত্রী ৩য় ও ৬ষ্ঠ শ্রেণিতে (প্রভাতি ও দিবা শিফট), সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় (লাক্কাতুরা টি গার্ডেন এলাকা) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে (এক শিফট) ছাত্রী-ছাত্রী ভর্তি করা হবে।
এই তিন প্রতিষ্ঠানের যেটাতে ভর্তির আবেদন করবেন, সেটাতেই ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। ৩য় শ্রেণি ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। অন্যদিকে ৯ম শ্রেণির ভর্তিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে না। জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে ৯ম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
যেভাবে আবেদন করতে হবে: ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীকে http://gsa.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পর তা সাবমিট করলে যে ইউজার আইডি পাওয়া যাবে-তা দিয়েই টেলিটক প্রি-পেইড সিম থেকে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি’র পরিমাণ: ১৭০ টাকা ফি দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে। টাকা জমা দেওয়ার পর প্রাপ্ত কোড দিয়ে ডাউনলোড করা যাবে পরীক্ষার প্রবেশপত্র।
ভর্তি পরীক্ষার মানবন্টন: ৩য়, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ ক্ষেত্রে ৩য় শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে তার পূর্ববর্তী শ্রেণির বই থেকে বাংলা-১৫, ইংরেজি-১৫ ও গণিত-২০ নাম্বারসহ মোট ৫০ নাম্বারের ভর্তি পরীক্ষা দিতে হবে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর বাংলা-৩০, ইংরেজি-৩০ ও গণিত বিষয়ে ৪০ নম্বরসহ মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোটা: মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/নাতি-নাতনি, প্রতিবন্ধী, শিক্ষামন্ত্রণালয়ে কর্মরত-কর্মচারীদের সন্তান এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারির সন্তানদের নির্ধারিত অনুপাতে কোটা সংরক্ষিত থাকবে। সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় (লাক্কাতুরা টি গার্ডেন এলাকা) এর ক্ষেত্রে টি গার্ডেনের শ্রমিকদের নির্ধারিত কোটা সংরক্ষিত থাকবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed