সিকৃবির নতুনবর্ষের ভর্তি শুরু আজ
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লেভেল ১ সেমিষ্টার ১ এর ভর্তি কার্যক্রম শুরু হবে আজ মঙ্গলবার । সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত অনুষদ ভিত্তিক ফলাফলের আলোকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।
গত ২৩ শে নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ছয়টি অনুষদের অধীনে ৩৯৩ আসনে ছাত্র ছাত্রী ভর্তি করানো হবে। পরীক্ষায় মেধা স্থানকারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পছন্দের আলোকে অনুষদ ভিত্তিক পছন্দ ক্রম দিতে বলে। পছন্দক্রম প্রদানকৃত পরীক্ষার্থীদের মোট নম্বরের ভিত্তিতে অনুষদ ভিত্তিক ফলাফল গত ১ ডিসেম্বর প্রকাশ করা হয়।
এছাড়া মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন হওয়ার পর অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে মেধাক্রম অনুসারে অনুষদের পছন্দক্রম, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি আগামী ৯ ডিসেম্বর রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সম্পন্ন করা হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed