অভিনেত্রী থেকে নাচের মঞ্চে প্রভা
বিনোদন ডেস্ক: ‘বাজলো ঝুমুর তারার নূপুর’ নামে আলোচিত রিয়েলিটি শো’তে দুই বাংলার তারকাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাগরিক টিভি টানটান উত্তেজনার এ নৃত্য লড়াইয়ে দীর্ঘদিন পর কোমড় দোলাতে দেখা যাবে তাকে।
অনুষ্ঠানটির মঙ্গলবারের (৪ ডিসেম্বর) পর্বে টিম ঢাকার দ্বিতীয় লাইফ লাইনের তারকা হিসেবে পারফরমেন্স করবেন প্রভা।
নৃত্য প্রতিযোগী হয়ে উঠার প্রসঙ্গে প্রভা বললেন, ‘আমি নাচের মেয়ে নই। কোরিওগ্রাফারদের সহযোগিতায় কাজটা করেছি। এছাড়া আমি অনেক বছর পর নাচের শো’তে পারফরমেন্স করলাম।’
এবার ‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এর মূল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে ৬ জন করে মোট ১২ জন তারকা অংশগ্রহণ করেছেন।
এর মধ্যে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টিভি অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা এবং সাফা কবির। আর কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি।
এই নৃত্য প্রতিযোগিতার প্রতিটি পর্বেই প্রধান বিচারক হিসেবে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার এক সময়ের ঝড় তোলা নায়িকা শতাব্দী রায়।
এছাড়াও বিভিন্ন পর্বে অতিথি বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৗস, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা তৌকীর আহমেদ এবং সজল। অপরদিকে কলকাতা থেকে থাকছেন সংগীতশিল্পী জোজো, অনিন্ধ, শ্রীলেখা মিত্র ও নৃত্যবিশারদ তনুশ্রী শংকর।
কলকাতার সৌরভ ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলার যৌথ প্রযোজনায় সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ, ও বৃহস্পতিবার রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচার হচ্ছে ‘বাজলো ঝুমুর তারার নূপুর’।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed