হাবিপ্রবির ভর্তি পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সফিউল আলম এ তথ্য জানান।
ড. সফিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষদের ২০১৯ বর্ষের লেভেল-১, সেমিস্টার-১-এর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষা গ্রহণের তারিখ ও সময়সূচি জানানো হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd)।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed