ভবনের ছিটকে আসা রডের আঘাতে জাবি ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা লোহার আঘাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর ধানমণ্ডির মেডিনোভা হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদ বিন আশরাফ (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনে বিভাগের শিক্ষার্থী। আহত ইফতেদার ইভান (২১) ধানমণ্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
ধানমণ্ডি থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, সন্ধ্যার পর মেডিনোভা হাসপাতালের পাশের ফাঁকা রাস্তায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন আশরাফ ও ইভান। এ সময় পাশে নির্মানাধীন একটি ভবন থেকে একটি বড় লোহার রড ছিটকে এসে রাস্তার ওপর বৈদ্যুতিক তারে পড়লে বিকট শব্দ হয় এবং বিদ্যুৎ চলে যায়।
এরপর লোহার রডটি অশরাফের ঘাড়ে এবং পাশে থাকা ইভানের শরীরে লাগে। আহত অবস্থায় দুজনকেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
পরে আশরাফের অবস্থার অবণতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই গোলাম মোস্তফা বলেন, লোহার আঘাতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় আশরাফের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed