Main Menu

এনইউ’র মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ২১ অক্টোবর

বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) শেষ পর্ব কোর্সের প্রাথমিক ভর্তির আবেদন অনলাইনে ২১ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হবে।

এ ভর্তি কার্যক্রম ১ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

Share





Related News

Comments are Closed