সিলেটে অক্টোবরে শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আগামী অক্টোবর মাস থেকে সিলেটে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অর্থমন্ত্রীর ডিও (পত্র নং- অম/মন্ত্রী/২০১৮/১৮৯ এবং ২৬.০০.০০০০.১০৬.৮৬.০১২.১৭/২৬৮) স্মারকে সিলেট চেম্বার অব কমার্সকে বাণিজ্য মেলার অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আলী আহাদ খান স্বাক্ষরিত এ পত্রে ২০১৮-১৯ অর্থ বছরের সিলেট চেম্বার অব কমার্সকে বাণিজ্য মেলার অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, আগামী অক্টোবরে নগরীর শাহী ঈদগাহ এলাকার খেলার মাঠে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনের তারিখ হতে পরবর্তী এক মাস এ মেলা চলবে।
অনুমোদনপত্রে আরো উল্লেখ করা হয়, মেলায় আমদানী নিষিদ্ধ বা অবৈধ পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা যাবে না, কোনো অশালীন, অসামাজিক বা অবৈধ কাজ করা যাবে না ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। এছাড়া আমদানী নীতি আদেশ মেনে ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে মেলার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed