Main Menu

ইবিতে ফরিদপুর জেলা কল্যাণের নবীন বরণ অনুষ্ঠিত

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বৃহত্তর ফরিদপুর (ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর) জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ, প্রবীন বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো:সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. আখতারুল ইসলাম জিল্লু, ড. ফরহাদ হোসেন, মো: ফারুক আহমদ, শেখ নূর কুতুর আলম, এম এম তৈয়াবুর রহমান ও অনুকূল চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য খালিদ হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর মন্ডল। এসময় অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে সংগঠনের সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed