গাজীপুরে শিক্ষকের স্ত্রী ও ছাত্রের গলাকেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরে এক মাদ্রাসাছাত্রসহ দুইজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে সিটি করপোরেশনের চান্দনা পূর্ব পাড়ার হুফফাজুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হুফফাজুল কুরআন মাদ্রাসার ইমাম ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার স্মৃতি (২১) ও মাদ্রাসা ছাত্র মামুন (৮)। মাদ্রাসার একটি কক্ষে ইব্রাহিম খলিল স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল এলাকায়।
গাজীপুরের বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, ফজরের নামাজের পর ছোড়া দিয়ে দুইজনকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় মাহমুদা আক্তার স্মৃতির স্বামী ইব্রাহিম খলিলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed