গাজীপুরে ফিটনেসবিহীন গাড়ি মহাসড়ক থেকে ডোবায়
মাছুুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে যেসব যানবাহনের বৈধ কাগজপত্র নেই ও মহাসড়কে চলাচলে নিষেধ রয়েছে সে সব যানবাহন আটক করা হচ্ছে।
আটককৃত কয়েকটি যানবাহন ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, বাড়ইপাড়া, সফিপুর বাসস্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে গত তিন দিনে শতাধিক ফিটনেসবিহীন অবৈধ যানবাহন আটক করেছে হাইওয়ে পুলিশ। এসব যানবাহনের মধ্যে রয়েছে লেগুনা ও সিএনজি অটোরিকশাসহ ব্যাটারিচালিত অটোরিকশা। আটককৃত যানবাহনগুলো বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে রাখা হয়েছে এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি সংলগ্ন মহাসড়কের পার্শ্ববর্তী একটি ডোবায় আটককৃত ১০/১৫টি ফিটনেসবিহীন যানবাহন ফেলা দেয়া হয়েছে।
গাজীপুর জেলা লেগুনা মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. জলিল জানান, আমরা পুলিশের ডিউটির জন্য মালিক সমিতি থেকে ভাড়া ছাড়াই প্রতিদিন ৫০-৬০টি লেগুনা দিয়ে থাকি। এজন্য আমাদের নির্বিঘ্নে মহাসড়কে চলাচল করতে দেয়। কিন্তু মহাসড়ক থেকে লেগুনা উঠিয়ে নেয়ার কোনো নির্দেশ না দিয়ে হঠাৎ করেই পুলিশ অভিযানে নামে। যদি মহাসড়কে চলতে না দেয় তাহলে আমরা চালাবো না। তিনি আরো বলেন, লেগুনা এভাবে পানিতে ফেলার নিয়ম আছে কিনা তা আমার জানা নেই।
চন্দ্রা এলাকার দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই এসআই সাইদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ডিআইজি স্যার নির্দেশ দিয়ে গেছেন, সকল অবৈধ যানবাহন ধরে আটক করে খাদে বা পুকুরে ফেলে দিতে।
শালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, ডিআইজি স্যারের নির্দেশে, যেসব গাড়ির কাগজপত্র সঠিক নেই ও মহাসড়কে চলাচল নিষেধ এমন গাড়ি আটক করা হয়েছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed