ট্রেন থেকে পড়ে ২ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাস্তাননগর এলাকায় দুটি ট্রেন থেকে পড়ে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে এ ঘটনা দুটি ঘটে।
দুটি ঘটনায় নিহতরা হলেন হাসান বেপারী ও মো. মানিক। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, রোববার রাতে চট্টগ্রামমুখী ট্রেন কর্ণফুলী ও চাঁদপুর থেকে আসা সাগরিকা ট্রেন থেকে চার যাত্রী পড়ে যান। তারা ট্রেনের দরজায় বসেছিলেন। রেলওয়ের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।
যাত্রী হাসান বেপারী ও মো. মানিক ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে থানা জানায়, সোমবার (২৭ আগস্ট) সকালে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed