গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
এ উপলক্ষে তাঁর সরকারি বাসভবন গণভবনে তিনি দলীয় নেতা-কর্মী, বিচারকমন্ডলী ও বিদেশী কূটনীতিকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বিভিন্ন পেশাজীবী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বিচারকমন্ডলী ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার (২২ আগস্ট) সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে আসেন দলীয় নেতাকর্মী, কবি-সাহিত্যিক, লেখক-সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ১০টা থেকে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্যে বর্তমান সরকার দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ খুশি হয়ে থাকলে আগামী নির্বাচনে আবারও জয়ী হবে আওয়ামী লীগ।
বর্তমান সরকারের উন্নয়নের বার্তা দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed