ক্লান্তি দূর করতে ১০ দিনের ছুটিতে অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সম্পতি (২০১৮-১৯) অর্থবছরের বাজেট ঘোষণা করেছি। বাজেট পাশের পর থেকেই আমি চেষ্টা করছিলাম কাজ একটু কম করার। টানা কাজ করার কারণে এনার্জি ক্ষয় হতেই থাকে। এই ক্ষয় হওয়া এনার্জি ফিরে পাওয়া সহজ নয়। তাই আজ (৯ আগস্ট) থেকে আমার ১০ দিনের ছুটি শুরু হয়েছে। আমি চেষ্টা করবো এই ১০ দিনের মধ্যে ক্ষয় হওয়া এনার্জি কিছুটা রিকুইট (ফিরে পাওয়ার) করার।
বৃহস্পতিবার (৯ আগস্ট) রাজধানীর পাঁচ তারকা ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তিকারণ কৌশলপত্র’ শীর্ষক কর্মশালায় অর্থমন্ত্রী তার এই ছুটির কথা জানান।
অর্থমন্ত্রী ১৯৩৪ সালের ৬ অক্টোবর জন্ম গ্রহন করেন। বর্তমানে তার বয়স ৮৩ বছর ১০ মাস তিন দিন। এই বয়সে কাজ করতে অনেকটা ক্লান্ত তিনি। এই ক্লান্তির কথা বলছিলেন তিনি নিজেই।
তিনি বলেন, ছুটির সময়ে আমি দুটি অনুষ্ঠানে যাব বলে ঠিক করে রেখেছি। তা ছিল আজকেরটা, আরেকটা ১৮ তারিখ (আগস্ট)। আজকে এখানে আসতে আমার একটু দেরি হয়েছে, কারণ আমার ধারণা ছিল, সকালে একটু অফিসে যাব। ঘণ্টাদেড়েক কাগজপত্র… টাইম দেয়া…। রওয়ানা দিচ্ছি যখন তখন আমার সহধর্মিণী বললেন, হোটেল ওয়েস্টিনে প্রোগ্রাম আছে, সেহেতু এখানে এসেছি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ১০ দিন যে ফাইলগুলোতে অর্থমন্ত্রীর সই লাগবে সেগুলোতে সই করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অর্থমন্ত্রীর পরাপর্শ নিয়ে নিজ দফতর থেকেই মতিয়া এ কাজ করবেন। আর যে ফাইলগুলো প্রধানমন্ত্রীর দফতরে যাবে, সেগুলো সচিবের মাধ্যমে সরাসরি চলে যাবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জেইন এডমন্ডসন প্রমুখ।
Related News
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More



Comments are Closed