মৃত ও প্রবাসীদের ভোট যেন কাস্ট না হয়: ইসিকে আরিফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরশনের নির্বাচনের স্থগিত হওয়া দুটি কেন্দ্রে মৃত ও প্রবাসীদের ভোট যাতে কাস্ট না হয় সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পবার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘যারা মারা গেছেন এবং প্রবাসে আছেন, তাদের তালিকাটা কমিশনে দিয়েছি। আমার অনুরোধ থাকবে এসব ভোটার তো নাই। এসব ভোট যেন কাস্ট না হয়। একই সাথে এই হিসাব করলেও আমি অনেক ভোটে এগিয়ে আছি। এখন কমিশন বিষয়টা দেখবেন।’
সিলেট সিটি নির্বাচন কেমন হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারাই ভালো জানেন। মিডিয়ায়ও সব কাটছাট করে দেখানো হয়। লাইভ ছাড়া কিছু বলতে চাই না।’
ভোটের শুরুতে আপনি ভোট সুষ্ঠু হচ্ছে না বলে নানা অভিযোগ তুলেছেন, তারপরও আপনি ভোটে এগিয়ে আছেন- এমন প্রশ্নের জবাবে আরিফুল বলেন, ‘আমি প্রথম থেকে বলছি জনগণের ভোটে আমি নির্বাচিত। আমি বলেছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি নির্বাচিত হব। কারণ আমার জনগণের প্রতি আস্থা রয়েছে। আমি সেই আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি। আমি একবারও বলিনি আমি হেরে যাব, তার প্রমাণ পেয়েছেন। শত চেষ্টা করেও অনেক অনিয়ম জনগণের কাছে প্রকাশিত হয়নি। তারপরও আমি এগিয়ে রয়েছি।’
আমার অভিযোগুলো সিইসি দেখবেন বলে জানান আরিফুল হক।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাজশাহী, বরিশাল, সিলেট সিটি করপোরশনের ভোটগ্রহণ হয়। রাজশাহী ও বরিশালে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
অপরদিকে সিলেটে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ঝুঁলে যায় ফলাফল। সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন। বিজয়ী হতে তার প্রয়োজন মাত্র ১৬১ ভোট।
৪ হাজার ৪৮৭ ভোট সংখ্যার ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ হবে আগামী ১১ আগস্ট।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed