বিএনপি নেতা মফিদুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিদুল হাসান তৃপ্তিকে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় তার পরিবার।
তৃপ্তির স্ত্রী সুপ্রিয়া কামাল বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে সিআইডি পরিচয়ে কয়েকজন লোক আমরা স্বামীকে বাসা থেকে নিয়ে গেছে। এরপর থেকে আমরা তার কোনও খবর পাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘পরে আমি সিআইডিতে এসেছি। এখন আমি সিআইডিতেই (রাত ৮টা১০ মিনিটে) আছি।’
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) এস এস এনামুল কবির বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আফতাব আহমেদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি মফিদুল হাসান তৃপ্তিকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এই হত্যা মামলার ঘটনায় আগে চার আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তারা ২০০৫ সালে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল। গ্রেফতারকৃত আসামিরা আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছিল। তাদের মধ্যে তৃপ্তির নাম ছিল। এতদিন তাকে বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।’
এই হত্যাকাণ্ডে তার ভূমিকা কী ছিল জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘বিষয়টি এখনও তদন্ত করে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।’
সংস্কারপন্থী হিসেবে পরিচিত তৃপ্তি দীর্ঘ প্রায় ১০ বছর দলের বাইরে থাকার পর গত বছরের ১৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed