Main Menu

সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম:  সিলেটের শিববাড়ী এলাকায় সুরমা মেইলের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আজ বুধবার বেলা দেড়টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের ঢুকার আগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা ট্রেন আটকা পড়েছে।

এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তারা বগি থেকে নেমে ঢাকা-সিলেট হাইওয়েতে এসে মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন।

মোগলাবাজার স্টেশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টায় ঢাকা থেকে সুরমা মেইল সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। সিলেটের আউটারে ঢুকার পূর্বে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে দেবে গেছে।

ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed