শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আন্দোলনরতদের দাবির সবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০ জেলার ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আন্দোলনের সুযোগ নিতে তৃতীয় পক্ষ নেমেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃতীয় পক্ষ মাঠে নেমেছে, ঢাকার বাইরে থেকে লোক নিয়ে এসেছে এখানে, তাদের কাজ সন্ত্রাসী কর্মকাণ্ড করা, যখনই আমি এটা জেনেছি, আমি আতঙ্কিত বোধ করছি। শিক্ষার্থীদের এখন যদি কিছু হয়, তবে এর দায়িত্ব কে নেবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনকি প্রযুক্তি শিক্ষা গ্রহণের কাজে ব্যবহার করতে হবে। এটা যেন অপব্যবহার করা না হয়। ফেসবুকে অপপ্রচার বন্ধ করতে হবে। নোংরা কথাবার্তা ব্যবহার করা যাবে না।’
অভিভাবক-শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বজন হারানোর বেদনা আমি বুঝি। আওয়ামী লীগ অফিসে লাশ লুকিয়ে রাখার কথা বলা হয়েছে, তন্নতন্ন করে খুঁজে কোনো লাশ পাওয়া যায়নি। আমি সবাইকে ধৈর্য ধরতে বলেছি। শিশু, অভিভাবক ও শিক্ষকদের বলছি গুজবে কান দেবেন না। অভিভাবকদের বলছি শিশুদের ঘরে ফিরিয়ে নিন। ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে, কোনো শিশু চাইলে তারা ভলান্টারি সার্ভিস দিতে পারবে।’
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদের দাবি-দাওয়া যা ছিল, সবই একে একে বাস্তবায়ন করে যাচ্ছি। যেখানেই স্কুল, সেখানেই ট্রাফিক থাকবে, রাস্তা পারাপার করিয়ে দেবে। আন্ডারপাস করা হবে। ওভারব্রিজ হবে, তবে তা যেন ব্যবহার করে।’
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed