গাজীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার দুর্লভপুরে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলো- একই উপজেলার গিলাশ্বর গ্রামের বাবুলের মেয়ে ও সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সেতু ও তার ছোট ভাই সাতখামাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র তানজিম। আহত একই উপজেলার নেহালিয়া গ্রামের আহম্মদের মেয়ে সুমাইয়া (৭)। হতাহতরা খালাতো ভাই-বোন। তারা শুক্রবার সকালে দুর্লভপুর গ্রামে নানা জালাল উদ্দিন ওরফে জালুর বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহতের নানা জালাল উদ্দিন জানান, শিশুরা দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে একজনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসক দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করে ও অপর শিশুকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed