সুরমায় পানি বৃদ্ধিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিনের ভারী বৃস্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইতিমধ্যে জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলা শহরের নিচু এলাকা সাহেব বাড়ি, নবীনগর ও নতুনবাজার এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পড়েছে। বাজারের সড়কগুলো প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা।
পানি উন্নয়ন বোর্ড গত ২৪ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।
সূত্র জানায়, সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বুধবার সকাল ৯টায় বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
উজানের পাহাড়ি ঢলের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা কবলিত হয়ে পড়তে পারে সুনামগঞ্জের নিচু এলাকা।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে বন্যার ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed