সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমা অতিক্রম
সুনামগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কয়েকদিনের টানা বর্ষণ ও বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা,ধনু, যাদুকাটা, রক্তি, চলতি, বৌলাইইসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া নদীতে পানি বৃদ্ধির কারণে হাওরেও পানি বাড়ছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত পানি নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে। তবে এভাবে বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed