মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা আন্দোলনকারীদের
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল ১ জুলাই রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়া, সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়। শনিবার (৩০ জুন) বিকালে সংগঠনের যুগ্ন আহ্বাবায়ক সুমন কবীর এসব ঘোষণা দেন।
সুমন কবীর বলেন, ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা সারাদেশে মানববন্ধন হবে। আর ২ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১টায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।’
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানও এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, হামলায় আহত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মাহমুদ, যুগ্ন আহ্বায়ক নুরুল হক নূর, কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতাউল্লাহ, সূর্যসেন হলের ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ আহত হয়েছেন আন্দোলনের বেশকয়েকজন নেতাকর্মী। আন্দোলনকারীরা বলছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed